ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ভুলক্রমে অভিনেত্রী হয়ে গেছেন বিজরী বরকতউল্লাহ!

      ভুলক্রমে অভিনেত্রী হয়ে গেছেন বিজরী বরকতউল্লাহ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মায়াবী চাহনি, মিষ্টি হাসি আর নিপুণ অভিনয়; এই সবকিছুর সমন্বয়ের নাম বিজরী বরকতউল্লাহ। ছোট পর্দার গুণী অভিনেত্রী তিনি। দেখতে দেখতে পার করে ফেলেছেন অভিনয় জীবনের ২৯ বছর। এ বছরই সেটা ত্রিশ-এ পড়ল।

    কিন্তু জানলে অবাক হবেন, ভুলক্রমে অভিনেত্রী হয়ে গেছেন বিজরী। তিনি নিজেই সেই তথ্য জানালেন মাছরাঙা টিভির অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ এসে। অভিনেত্রী জানান, ছোটবেলায় তিনি নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন। সেজন্য বিটিভিতে নাচের অডিশন দিতে যান। কিন্তু ভুলক্রমে আবেদনপত্র জমা দিয়ে দেন অভিনয়ের বক্সে।

    মাত্র আড়াই বছর বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ান বিজরী। বিটিভির সে অনুষ্ঠানের নাম ছিল ‘মাকে নিয়ে’। বোধশক্তি হওয়ার পর থেকেই তিনি নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন।

    নাটকে বিজরীর পথচলার শুরু হয় ১৯৮৮ সালের ‘সুখের ছাড়পত্র’ নাটকের মাধ্যমে। তবে সেখানে তিনি খুব ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। পূর্ণাঙ্গভাবে নাটকে বিজরীকে দেখা যায় হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে। ১৯৯৩ সালের সেই নাটক থেকে এখনো অব্দি কাজ করে যাচ্ছেন অভিনেত্রী।

    দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে বড় পর্দায় মাত্র ২টি দৃশ্যে বিজরীকে দেখা গেছে; অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অতিথি চরিত্রে। তবে সময়-সুযোগ ও ভালো চরিত্র পেলে গল্পপ্রধান চলচ্চিত্রে কাজ করতে চান তিনি, সে কথাও জানালেন।

    প্রয়াত বাবা মোহাম্মদ বরকতউল্লাহ’র কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিজরী। বাবা শিখিয়েছিলেন, কখনো অর্থের পেছনে ছুটবে না। সে কথাটি প্রতি মুহূর্তে স্মরণ করেন তিনি। মা জিনাত বরকতউল্লাহ, বোন কাজরী বরকতউল্লাহ, স্বামী ইন্তেখাব দিনার, মেয়ে ঊর্বানা সহ বিজরী বরকতউল্লাহের জীবনের সাথে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ মানুষদের প্রসঙ্গও এসেছে ‘রাঙা সকাল’-এ। রুম্মান রশীদ খান ও লাবণ্য’র উপস্থাপনায় ‘রাঙা সকাল’ প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ