ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বিজেপি প্রার্থী অগ্নিকে পক্ষে মিঠুন চক্রবর্তীর ভিডিও বার্তা

    বিজেপি প্রার্থী অগ্নিকে পক্ষে মিঠুন চক্রবর্তীর ভিডিও বার্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গে আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রচারে আসার কথা থাকলেও আসতে পারছেন না মিঠুন চক্রবর্তী। শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে থাকলেও ভিডিও বার্তায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে ভোট চাইলেন।

    ভিডিও বার্তায় অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘‘একবার অগ্নিকে ভোট দিয়ে দেখুন না। আপনাদের পাশে থাকবে। ওর টাকা-পয়সার দরকার নেই। আপনাদের সেবা করবে সে। আমায় এতটুকু ভালবেসে থাকলে আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’

    ১২ এপ্রিল আসানসোলে লোকসভা উপনির্বাচন। ২০১৪ ও ২০১৯ সালে এই আসন থেকে বিজেপি জিতলেও দু’বারের সাংসদ বাবুল সুপ্রিয় এখন তৃণমূল কংগ্রেসে। গায়ক অভিনেতা বাবুল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী। আর বাবুলের সাংসদ পদ ছেড়ে দেওয়াতেই আসানসোলে উপনির্বাচন।

    ভিডিও বার্তায় মিঠুন জানিয়েছেন, তার সঙ্গে দাদা-বোনের সম্পর্ক অগ্নিমিত্রার। কোনও স্বার্থ ছাড়াই বছরের পর বছর, প্রতি দিন তার খোঁজ নেন অগ্নিমিত্রা। তার সব পোশাকের ডিজাইনও করে দেন। অগ্নি ভাল ঘর থেকে এসেছে। ও মানুষের জন্য কাজ করতে চায়। তাই ওকে জেতাতে হবে। ভয় না পেয়ে ভোট দিতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি ও সুখে, দুঃখে সব সময় পাশে থাকবে।’’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ