ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • রণবীর-আলিয়ার বিয়ে এ মাসেই

    রণবীর-আলিয়ার বিয়ে এ মাসেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শত জল্পনার অবসান হতে যাচ্ছে। চলতি মাস তথা এপ্রিলেই বিয়ে করতে চলেছেন বলিউডের বহুল আলোচিত প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এপ্রিলের তৃতীয় সপ্তাহে গাঁটছড়া বাঁধতে পারেন তারা। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

    কয়েকদিন আগে শোনা গিয়েছিল, রণবীর-আলিয়া অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর তারা বিয়ে করবেন। তবে সদ্য প্রকাশ্যে আসা খবরে জানা গেল, অতো বিলম্ব নয়; চলতি মাসেই শুভ কাজটা সেরে নেবেন রালিয়া।

    ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য শাদি স্কোয়াড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভাড়া করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের আগেই যেন সব কাজ মিটিয়ে নেন।

    অন্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং নয়, রণবীর-আলিয়া মুম্বাইতেই মালাবদল করবেন। এক্ষেত্রে বিয়ের স্থান হবে বিখ্যাত ‘আরকে’ হাউজ তথা রণবীরদের বাড়ি। যেখানে ১৯৮০ সালে বিয়ে করেছিলেন রণবীরের বাবা-মা অর্থাৎ ঋষি কাপুর ও নীতু কাপুর।

    বিয়েতে কাপুর ও ভাট দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। আর থাকবেন বলিউডের কয়েকজন তারকা। সবমিলিয়ে অতিথির সংখ্যা ৪৫০ জন।

    বিয়ের পাকা কথা হওয়ার সময় দুই পরিবার ভেবেছিল এপ্রিলের শেষে রণবীর-আলিয়ার চার হাত এক হবে। তবে আলিয়ার দাদা নরেন্দ্রনাথ রাজদানের অসুস্থতার কারণে সময় এগিয়ে আনা হয়েছে।

    উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের প্রেম প্রথম প্রকাশ্যে আসে ২০১৮ সালে সোনম কাপুরের বিয়েতে। সেখানে তারা হাতে হাত রেখে একসঙ্গে হাজির হয়েছিলেন।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ