ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 

    অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আবদুল করিম মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক আনম সাইফুদ্দিন শাহিনের ওপর হামলার প্রতিবাদে স্বাধীনতা শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

    শনিবার (২ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাস হতে স্বাশিব ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে।


    এ সময় বিক্ষোভকারীরা হামলাকারী গফ্ফার মৃধাসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।  

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী আল আমিন, তানভীর হোসেন নাঈম, মারিয়া আক্তার ও সাবিহা আক্তার।  

    অধ্যক্ষ আনম সাইফুদ্দিন শাহিন বলেন, ৩০ মার্চ আব্দুল করিম মৃধা কলেজে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসেন। এই অনুষ্ঠান শেষে অভিযুক্ত গফ্ফার মৃধাসহ কয়েক জন অধ্যক্ষের কক্ষে ডুকে তার ওপর হামলা করে।  

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ