ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • চলে গেলেন শিল্পী হাসান আরিফ

    চলে গেলেন শিল্পী হাসান আরিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে হাসান আরিফ চিকিৎসাধীন ছিলেন।


    কিডনিজনিত সমস্যার কারণে তার শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে যায়।  
    গত বছরের ২ ডিসেম্বরের শুরুতে তার করোনা শনাক্ত হয়। গত চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।  

    আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ