ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বাসায় ফিরেছেন পরীমণি

    বাসায় ফিরেছেন পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচদিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। হাসপাতাল থেকে বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।

    পরীমণি বলেন, ‘পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো।’

    হাসপাতাল থেকে ফিরলেও শরীর পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন পরীমনি। তিনি বলেন, ‘বাসায় ফিরেছি, কিন্তু শরীর কিছুটা দুর্বল আছে এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে মনে হচ্ছে।’

    গত ২৭ মার্চ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। জানা যায়, বাসায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন জনপ্রিয় এই চিত্রনায়িকা। এদিন সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

    এদিকে পরীমণির অনাগত সন্তানের বয়স ইতোমধ্যেই ১৮ সপ্তাহ পার হয়েছে। প্রায়ই বমি হওয়ায় বেশ কিছুদিন ধরেই শরীর দুর্বল ছিল বলে জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ