ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • হিজাব ইস্যুতে যা বললেন ভারতের বিশ্বসুন্দরী  

    হিজাব ইস্যুতে যা বললেন ভারতের বিশ্বসুন্দরী  
    দীর্ঘ ২১ বছর পর ২০২১ সালে মিস ইউনিভার্সের খেতাব পান কোনও ভারতীয়। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যেসব নারী হিজাব পরেন তাদের বাধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের বিশ্বসুন্দরী হরনাজ সান্ধু।  তিনি বলেন, কেউ যদি হিজাব পরতে চায়, তাহলে সেটা তার ইচ্ছে। কোনও নারীকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে তার উচিত এগিয়ে এসে প্রতিবাদ করা। আমরা নানা ধর্মের নারীরা আছে, সবার উচিত একে-অপরকে সম্মান জানানো। খবর হিন্দুস্তান টাইমসের। 

    ২০২১ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন হরনাজ সান্ধু। দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পান কোনও ভারতীয়।

    খবরে বলা হয়, সাংবাদিক সম্মলনে হারনাজকে প্রশ্ন করা হয় হিজাব নিয়ে। প্রথমেই সুন্দরী জানিয়ে দেন তিনি রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে মন্তব্য করতে চান না। তারপরও তাকে হিজাব নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন, ‘দেখুন সবসময় আমাদের এখানে মেয়েদেরকেই নিশানা করা হয়। এই যেমন এখন আমাকে নিশানা বানানো হচ্ছে। আপনারা মেয়েদের নিজেদের মতো করে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওদের ডানা কাটার চেষ্টা করবেন না। দরকারে নিজেদের ডানা কাটুন। মেয়েদের নিজেদের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার আছে।’ 

    হিন্দুস্তান টাইমসের খবরে উল্লেখ করা হয়, কর্ণাটক আদলতের রায়ে বলা ‘ধর্ম চর্চায় হিজাব অপরিহার্য নয়’ নিয়ে হইচই হয়। সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার নিষেধাজ্ঞা নিয়েও সরব হয় একটা বড় অংশ। এমনকী, নোবেল জয়ী মালালা ইউসুফজাই এক টুইট বার্তায় লিখেছেন, ‘হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ।’ সঙ্গে ভারতীয় নেতাদেরও অনুরোধ জানিয়েছিলেন তাঁরা যেন এভাবে মুসলিম মহিলাদের কোনঠাসা করার চেষ্টা না করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ