ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মৌসুমী

    সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মৌসুমী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে দু'দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।

    জ্যাকসন হাইটসের নবান্ন হল রুমে ৩০ মার্চ রাতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাগরিকা। ৩১ মার্চ সন্ধ্যায় প্রদর্শিত হবে পথে হলো দেরি ও সাড়ে চুয়াত্তর। 

    প্রদীপ প্রজ্জ্বালন করে উৎসব উদ্বোধনে মৌসুমীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, অভিনেত্রী রেখা আহমেদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং ফজলুর রহমান। উৎসব সফল করতে সার্বিক সহযোগীতা করছে শাহ্ গ্রুপ।

    স্বাধীন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-এর কর্ণধার গোপাল সান্যাল।

    অনুষ্ঠানে বক্তব্য দেন- অধ্যাপক হোসনে আরা, ডক্টর বিশ্বজিৎ রায়, বাংলাদেশ ক্লাব ইউএসএর সভাপতি নুরুল আমিন বাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া ও প্রজন্ম ৭১ এর আহবায়ক শিবলী সাদিক। 

    কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। ১৯৪৭ সালে দেশভাগের পর তাদের পরিবারের সবাই ভারতে চলে যান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ