ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • অভিনয় ছাড়তে বাধ্য হলেন ব্রুস উইলিস

    অভিনয় ছাড়তে বাধ্য হলেন ব্রুস উইলিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাফাসিয়া রোগে আক্রান্ত হলিউড অভিনেতা ব্রুস উইলিস। এই রোগ ধরা পড়ার পর অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি তার পরিবার এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায়।

    বিবৃতিতে জানানো হয়, “ব্রুস সম্প্রতি অ্যাফাসিয়া রোগের শিকার হয়েছেন। শরীরে নানা রকম জটিলতা দেখা যাওয়ায় সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছে। তার ফলে তিনি অভিনয় পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। আমাদের পরিবারের জন্য এই সময়টি অত্যন্ত কঠিন। আপনাদের সকলের ভালবাসা প্রয়োজন। আমরা জানি, ব্রুসের জন্য তার অনুরাগীরা কতখানি গুরুত্বপূর্ণ ‌এবং ব্রুস আপনাদের কতটা প্রিয়। তাই, সবাইকে এই সিদ্ধান্তের কথা জানানো হল।”

    সাধারণত, অ্যাফাসিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হয়। অক্ষমতা তৈরি হয় লেখার ক্ষেত্রেও। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে শিল্পীরা কথা বলেই অভিব্যক্তি প্রকাশ করেন। সম্প্রতি অভিনয় করতে গিয়ে ব্রুসও এই সমস্যার সম্মুখীন হন। এরপরই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অভিনেতা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ