ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আলিয়ার সঙ্গে শিগগিরই বিয়ে, বললেন রণবীর

    আলিয়ার সঙ্গে শিগগিরই বিয়ে, বললেন রণবীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। ২০২০ সালেই তাদের বিয়ে করার কথা ছিল। তবে ওই বছর রণবীরের বাবা ঋষি কাপুর মারা যান। সে কারণে বিয়ের পরিকল্পনা বাতিল করে দুই পরিবার।

    এরপর দু’জনের কর্মব্যস্ততা ও করোনার কারণে বিয়ের সময় পিছিয়েছে। তবে আর বেশিদিন অপেক্ষা নয়। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর-আলিয়া। খবরটি নিজ মুখে জানিয়েছেন রণবীর কাপুর।

    বৃহস্পতিবার (৩১ মার্চ) আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ‘শর্মাজি নামকিন’। এই সিনেমার কাজ চলাকালীন মারা যান ঋষি কাপুর। যার ফলে তার চরিত্রে বাকি অংশে অভিনয় করেন পরেশ রাওয়াল।

    সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই প্রয়াত বাবার পক্ষ থেকে অংশ নেন রণবীর। ওই আয়োজনে সাংবাদিকরা তার কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চান।

    উত্তরে রণবীর বলেন, ‘আমি তারিখটা বলব না। কারণ এটা একটা সংবাদ সম্মেলন। বিয়ের তারিখ বলার জায়গা নয়। কিন্তু আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা শিগগিরই বিয়ে করছি।’

    রণবীর ও আলিয়া জুটি বেঁধে প্রথমবারের মতো অভিনয় করেছেন একটি সিনেমায়। যেটার নাম ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখার্জি পরিচালিত এই বিগ বাজেট সিনেমা মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, সিনেমাটি মুক্তির পরই বিয়ে করবেন রণবীর-আলিয়া। আবার কারো কারো মতে, এর আগেই বিয়েটা সেরে ফেলবেন তারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ