ঢাকা রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জে চাঁচ নাগরিক নিরাপত্তা সংঘের সাধারণ সভা ও প্রীতিভোজ 

বাবুগঞ্জে চাঁচ নাগরিক নিরাপত্তা সংঘের সাধারণ সভা ও প্রীতিভোজ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জ ধুমচর আমিরগঞ্জ এর অরাজনৈতিক ও নিরপেক্ষ সামাজিক সংগঠন চাঁচ নাগরিক নিরাপত্তা সংঘের সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। 

২৮ মার্চ সোমবার রাতে বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে  চাঁচ নাগরিক নিরাপত্তা সংঘের আয়োজিত সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গহর আইউব। 

অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ও বাবুগঞ্জ উপজেলা  আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ফারুক মীর এর পরিচালনায় অধ্যাপক  মনিরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ নুরুল হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, অধ্যাপক মকবুল হোসেন, চরবারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, এয়ারপোর্ট থানার এস আই আক্তার উজ্জামান।অনুষ্ঠান শেষে ৪ শত লোকের প্রীতিভোজের আয়োজন করা হয়। সংগঠনটির ৩৭৫ জন সদস্য রয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন