ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

বরিশালে ৪২০ পিস ইয়াবাসহ  দুই মাদক কারবারি আটক

বরিশালে ৪২০ পিস ইয়াবাসহ  দুই মাদক কারবারি আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ নথেকে ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২৮ মার্চ বরিশাল নগরীর নথুল্লাবাদ ও রহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল, পশ্চিম ঝালকাঠী ৬নং ওয়ার্ডের শাকিল খান সেন্টুর স্ত্রী এবং নগরীর কাশিপুর আনছার ক্যাম্পে সংলগ্ন  সুমাইয়া বেগম এর বাসার ভাড়াটিয়া সামছুন্নাহার শান্ত (৩৫) ও উজিরপুর  ৫নং ওয়ার্ডের কর্মকার পাড়ার মৃত মুনসুর আলী বেপারী ছেলে মোঃ ছালাম বেপারী (৪৪)। 

মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ জানায়,  ২৮ মার্চ রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা একটি  টিম নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন “মেজবান হোটেল এন্ড রেস্তোরা” এর সামনে  অভিযান চালান। এসময় নারী মাদক ব্যবসায়ী সামছুন্নাহার শান্তকে  ৪০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। 

অপরদিকে একই দিন রাত সাড়ে ১২ টায় এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউপির ২নং ওয়ার্ডের রামপট্টি বাজারস্থ “শাহ আলম” স্টোর নামক দোকানের সামনে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী  ছালাম বেপারী  ২০  পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন