ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ার টিসিবি’র খাদ্য পণ্য বিক্রি উদ্বোধন

আগৈলঝাড়ার টিসিবি’র খাদ্য পণ্য বিক্রি উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নে সরকারী ন্যায্য মূল্যে টিসিবি’র খাদ্য পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্রয় কাজের উদ্বোধন করেন গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু তালুকদার। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আমিনুল ইসলাম, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চান, ইউপি সদস্য মশিউর রহমান, সৌরভ মোল্লাসহ প্রমুখ। ওই ইউনিয়নে ১ হাজার ৩ শত ১৭টি পরিবার টিসিবি’র সুবিধার আওতায় এসেছে। একই দিন গৈলা মডেল ইউনিয়ন পরিষদে ৪.৫.৬নং ওয়ার্ডের সাধারন জনগনের মাঝেও টিসিবি’র পন্য বিক্রি শুরু হয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন