ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • শাকিবের নতুন ছবি ‘রাজকুমার’, নায়িকার কোর্টনি কফি

    শাকিবের নতুন ছবি ‘রাজকুমার’, নায়িকার কোর্টনি কফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাকিব খানের নতুন ছবির নাম 'রাজকুমার'। নায়িকা হলেন  মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।  ২৮ মার্চ তার জন্মদিন উপলক্ষে নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে জনপ্রিয় এ নায়কের নতুন এই ছবির মহরত অনুষ্ঠিত হয়।

    সুপারস্টার শাকিব খান আগেই ঘোষণা করেছিলেন নিজের জন্মদিনে নতুন ছবির নাম জানাবেন। জানাবেন ছবিটিতে তার বিপরীতে কে অভিনয় করছেন। ২৮ মার্চ নিজের ৪৩ তম জন্মদিনে সে কথা রাখলেন তিনি। 

    ‘রাজকুমার’ পরিচালনা করছেন নির্মাতা হিমেল আশরাফ। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি। পাশাপাশি সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামে দুজন প্রবাসী বাংলাদেশী।

    আমেরিকায় শাকিব খানের ‘রাজকুমার’ ছবির অন্যতম চমক হচ্ছে এর নায়িকা হিসেবে থাকছেন মার্কিন অভিনেত্রী। কোর্টনি কফি। মহরতে তিনিও উপস্থিত ছিলেন। পাশাপাশি নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন প্রভাবশালী বাংলাদেশী ও সিনেমার আন্তর্জাতিক পরিবেশকরা উপস্থিত ছিলেন।

    প্রথমবার বাংলাদেশী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জানিয়ে কোর্টনি কফি উচ্ছ্বাস প্রকাশ করেন। জানা যায়, তিনি মার্কিন টিভি সিরিয়ালে অভিনয় করেন। অর্ধ শতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্যে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়েছে।

    মহরতে শাকিব খান জানান, শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেয়া হবে আমেরিকা, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। সেভাবে প্রস্তুতি নিয়েই তিনি মাঠে নেমেছেন।

    পরিচালক হিমেল আশরাফ জানান, রাজকুমার ছবির শুটিং হবে জুলাই নাগাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যয়বহুল এই ছবির শুটিং হবে। টেকনিশিয়ান হিসেবে থাকবেন বলিউড ও মার্কিনরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ