ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

স্ত্রীর ধর্ষণ মামলায় রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার

স্ত্রীর ধর্ষণ মামলায় রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
ছবি: প্রতীকি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাবেক স্ত্রী ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, মামলার বাদীর সাথে গত ৭-৮ মাস আগে তালাক হয় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা রোমান হাওলাদারের।

তালাকের পরে আবারো বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে বলে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।

কোতয়ালী মডেল থানার অফিসার ‍ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, শনিবার একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামিকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন