ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

সজাগ'র উদ্যোগে গরীব শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

  সজাগ'র উদ্যোগে গরীব শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


আজ ২৮ মার্চ রোজ সোমবার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'সজাগ' এর উদ্যোগে বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল ও কলেজের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এক সেট করে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। 

প্রতিষ্ঠান লাইব্রেরিতে অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজাগ এর সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম। 

শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার তার বক্তব্যে যে সকল ব্যক্তিবর্গ গরীব ছাত্রছাত্রীদেরকে শিক্ষার উপকরণ ও পাঠ্যপুস্তক দ্বারা সহায়তা প্রদান করে যাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এই অনুষ্ঠানের মধ্যদিয়ে সরকারের কাছে মাধ্যমিক পর্যায়ের মত উচ্চমাধ্যমিক শ্রেণিতেও বিনামূল্যে বই বিতরণ করার জন্য জোর দাবি জানান।

বাবুগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপাশা হাইস্কুল ও কলেজে বিগত বছরের ন্যায় পরবর্তী সময়েও উচ্চমাধ্যমিক শ্রেণির গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

এ সময় সজাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম বলেন, চাঁদপাশা হাইস্কুল ও কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতায় 'সজাগ' গরীব, দুস্থ  ও অসহায় মানুষের পাশে থেকে বিগত পাঁচ বছর ধরে সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখে যাচ্ছে। তিনি মাকসুদুর রহমান, ইঞ্জিঃআকিদুল ইসলাম সহ সজাগের সকল পৃষ্ঠপোষক ও উপজেলার স্বনামধন্য ব্যক্তিবর্গকে সজাগের পাশে থাকার জন্য কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন বই হাতে পেয়ে ছাত্র ছাত্রীরা এসময়ে আনন্দের সাথে বলেন যে সরকার মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ করছে কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে দিচ্ছেনা। সরকারের কাছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের  পাঠ্য বইও বিনামূল্যে বিতরণের জোর দাবি জানাচ্ছি। স্বেচ্ছাসেবী সংগঠন সজাগকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কে একসেট নতুন বই উপহার দেওয়ার জন্য। 

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন, মোঃ আমিনুর রহমান শামীম, মোঃ তারিকুল ইসলাম, মোঃ জাকির হোসেন, প্রভাষক মোঃ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক সারমীন সুলতানা,  মোঃ  মনিরুজ্জামান মনির, সহকারী লাইব্রেরীয়ান লীলা রানী শীল, সজাগ সংগঠনের সদস্য  আঃ জামাল রহিম, ইঞ্জিঃমোঃ নয়ন সহ সজাগের সদস্যবৃন্দ।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন