ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

    নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাংকের সাসপেন্স অ্যাকাউন্ট থেকে দুর্নীতির মাধ্যমে একুশ লাখ আট হাজার আটশত টাকা আত্মসাৎ করার অপরাধে নাছির উদ্দিন মাহমুদ নামে যমুনা ব্যাংকের এক এক্সিকিউটিভ অফিসারকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

    সোমবার (২৮ মার্চ) বিকেলে জেলা স্পেশাল জজ কোর্টের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। 

    দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকার আবদুল মন্নানের ছেলে।

    দুদক নোয়াখালী কার্যালয়ের তথ্যমতে, আসামি নাছির উদ্দিন মাহমুদ যমুনা ব্যাংক লিমিটেড রায়পুর শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন ওই শাখার সাসপেন্স অ্যাকাউন্ট থেকে ২১ লাখ ৮ হাজার ৮ শত টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে। এ ঘটনায় ২০১৫ সালের ৩ মার্চ ব্যাংকের ব্যবস্থাপক শাহ নেওয়াজ বাদি হয়ে রায়পুর থানায় নাছির উদ্দিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

    পরবর্তীতে দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান শিকদার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

    দুদকের পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনানি শেষে দণ্ডবিধি ৪০৯ ধারায় আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আরও ৫বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলো না। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ