ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
  • বরিশালে পুলিশের ভয়ে সাথে থাকা ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি!

    বরিশালে পুলিশের ভয়ে সাথে থাকা ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি!
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে ইয়াবা গিলে ফেললেন এক মাদক কারবারি। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। (১২ এপ্রিল) রবিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটনা ওই মাদক কারবারি।
     
    সানোয়ার হোসেন (৩৫) নামের ওই মাদক কারবারি মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। (১৩ এপ্রলি) সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, ‘নীলখোলা এলাকায় পুলিশের একটি অভিযানিক দলের সানোয়ার নামে ওই যুবককে সন্দেহজনক মনে হয়।

    এসময় তাকে থামতে বলা হলে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ধাওয়া দিয়ে আটক করলে সঙ্গে থাকা ১০ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন তিনি। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ওসি আরও জানান, ‘অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।’
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ