ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে কুপিয়ে হত্যা

    ঝালকাঠিতে কুপিয়ে হত্যা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‎ঝালকাঠির নলছিটিতে ইকবাল হোসেন (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। (১২ এপ্রিল) ‎রবিবার রাত ১২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ‎নিহত ইকবাল হোসেন খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে ইকবাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে ‎গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ‎নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী বলেন, ‘আমরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ