ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

সিটি মেয়রের নির্দেশে টিসিবির পণ্য পাচ্ছেন সাংবাদিকরা

সিটি মেয়রের নির্দেশে টিসিবির পণ্য পাচ্ছেন সাংবাদিকরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে টিসিবির পণ্য পাচ্ছেন সাংবাদিকরা। বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনায় এমন উদ্যোগে নিয়েছেন বরিশাল টিসিবির কর্মকর্তারা। 

সোমবার রাতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল জানান, আগামীকাল থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে নিয়মিত টিসিবির পণ্যবাহী গাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এখান থেকে সাংবাদিকরা টিসিবির পন্য ক্রয় করতে পারবেন।

এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সিটি মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরিশালের সাংবাদিক এবং সংশ্লিষ্টরা।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন