বাবুগঞ্জে সজাগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'সজাগ' এর উদ্যোগে বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল ও কলেজের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এক সেট করে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। সোমবার বিদ্যালয়ের হলরুমে এ বই বিতরন কর্মসূচি পালন করেন সংগঠনটি।
অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজাগ এর সভাপতি ও সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম।
শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার তার বক্তব্যে বলেন, যে সকল ব্যক্তিবর্গ গরীব ছাত্রছাত্রীদেরকে শিক্ষার উপকরণ ও পাঠ্যপুস্তক দ্বারা সহায়তা প্রদান করে যাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । তিনি এই অনুষ্ঠানের মধ্যদিয়ে সরকারের কাছে মাধ্যমিক পর্যায়ের মত উচ্চমাধ্যমিক শ্রেণিতেও বিনামূল্যে বই বিতরণ করার জন্য জোর দাবি জানান।
বাবুগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপাশা হাইস্কুল ও কলেজে বিগত বছরের ন্যায় পরবর্তী সময়েও উচ্চমাধ্যমিক শ্রেণির গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় সজাগ'র সভাপতি ও সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম বলেন, চাঁদপাশা হাইস্কুল ও কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতায় 'সজাগ' গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে বিগত পাঁচ বছর ধরে সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। তিনি জনাব মাকসুদুর রহমান, ইঞ্জিঃ আকিদুল ইসলাম সহ সজাগের সকল পৃষ্ঠপোষক ও উপজেলার স্বনামধন্য ব্যক্তিবর্গকে সজাগের পাশে থাকার জন্য কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নতুন বই হাতে পেয়ে ছাত্র ছাত্রীরা এসময়ে আনন্দের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন সজাগকে ধন্যবাদ জানায় একসেট নতুন বই উপহার দেওয়ার জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. ইসমাইল হোসেন, মো. আমিনুর রহমান শামীম, মোঃ তারিকুল ইসলাম, মো. জাকির হোসেন, প্রভাষক মো. হুমায়ুন কবির, সহকারী শিক্ষক সারমীন সুলতানা, মো. মনিরুজ্জামান মনির, সহকারী লাইব্রেরীয়ান লীলা রানী শীল, সজাগ সংগঠনের সদস্য আঃ জামাল রহিম, ইঞ্জিঃমো. নয়ন সহ সজাগের সদস্য বৃন্দ।
এইচকেআর