ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বিপদ কেটে গেছে, সুস্থ আছেন পরীমণি

    বিপদ কেটে গেছে, সুস্থ আছেন পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন নায়িকা পরীমণি। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।সেই খবর রোববার পরী নিজেই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানান। ফেসবুকে  একটি ছবি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেন, ‘একটি দুর্ঘটনা’।

    হাসপাতালে ভর্তির পর অন্তঃসত্ত্বা পরীমণিকে বেশ কিছু টেস্ট দেওয়া হয়। হুট করে অসুস্থ হয়ে পড়ায় অনেকে দুঃশ্চিন্তায় পড়েন পরীকে নিয়ে।


     
    সোমবার পরীর শারীরিক অবস্থার খবর নিতে নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি পরীমণির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

    চয়নিকা চৌধুরী জানান, পরী এখন ভালো আছেন। বিপদ কেটে গেছে। তার গর্ভের সন্তানও সুস্থ আছে।

    চয়নিকা বলেন, 'সকাল ৬টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। পরীমণি এখন আগের থেকে অনেক ভালো। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরবে। সবাই ওর জন্যে প্রার্থনা করবেন।'

    সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার পরিচয়-প্রেম। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। এরপর গত ১০ জানুয়ারি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন রাজ-পরী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ