বরিশালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় নগরীর সার্কিট হাউজ হলরুমে বিভাগীয় বিআরটিএ আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, সওজ এর নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল বিআরটিএ এর উপ পরিচালক মোঃ জিয়াউর রহমান যানবাহনের মালিক, শ্রমিক ও নেতৃবৃন্দ।
এমইউআর