ঢাকা রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের দফায় দফায় বিক্ষোভ

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের দফায় দফায় বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে বরিশালে দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। সোমবার সকাল ৬টা থেকে নগরীর সদর রোডের কাকলীর মোড় থেকে লাইন রোড পর্যন্ত এই বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেয়। যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ এবং অফিসগামীরা পড়েন চরম বিপাকে। এদিকে হরতালের সমর্থনে বাম জোটের নেতাকর্মীরা লাঠিসোটা সহ সড়কে অবস্থান নিলেও পুলিশ প্রশাসন ছিলো একেবারে নিশ্চুপ।

হরতালে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ। তবে তারা ছিলেন অনেকটা নিশ্চুপ। 
হরতালের সমর্থনে সদর রোডে দফায় দফায় বিক্ষোভ হলেও সারা বরিশালে এর কোন প্রভাব পড়েনি। অন্যান্য সড়কে যানবাহন চলাচল এবং দোকান ছিলো স্বাভাবিক।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে বাম গণতান্তিক জোটের অর্ধদিবস হরতাল বরিশালে সফল হয়েছে বলে দাবি জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন