ঢাকা রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে গাঁজাসহ দম্পতি আটক

বরিশালে গাঁজাসহ দম্পতি আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নদী বন্দরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের একটি দল গত রবিবার সন্ধ্যায় এই অভিযান চালায়। আটককৃতরা হলো ভবঘুরে নাজমুল আলম প্রকাশ রাজু (২৯) তার স্ত্রী চট্টগ্রামের কদমতলীর হালিমা বেগম (২৫)। 

সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদী বন্দরের একতলা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পত্তিকে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশী করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে তারা। 

জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে পুলিশ জানিয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন