ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চেয়ারে বসে মিটিং করা নিয়ে মুখ খুললেন নিপুন

     চেয়ারে বসে মিটিং করা নিয়ে মুখ খুললেন নিপুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুন আক্তারের আইনি লড়াই চলছে। দুই মাস হতে চললো নির্বাচন শেষ হয়েছে, এখনো পদটি নিয়ে জটিলতার অবসান ঘটেনি। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কেউই সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।

    এদিকে আদালতের নির্দেশ উপেক্ষা করে এরই মধ্যে বেশ কয়েকবার সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন ভোটে পরাজিত নিপুন আক্তার। সবশেষ গত শনিবার (২৬ মার্চ) নিপুনের চেয়ারে বসা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক। ক্যাপশনে কার্যকরী পরিষদের মিটিং বলে উল্লেখ করেছেন তিনি। ছবিতে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকেও দেখা যাচ্ছে। তার নেতৃত্বেই মিটিং সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে নানান প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

    এ প্রসঙ্গে নিপুন গণমাধ্যমকে বলেন, ‘আমি যেটা করছি, সেটা আপনি হলেও করতেন। আজ শিল্পী সমিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, মিজু আহমেদ ভাইয়ের মৃত্যুবার্ষিকী। সংগঠনের এসব কাজ করতে হবে না? শুধু দূর থেকে মামলা মোকাদ্দমা নিয়ে কথা বললেই হবে?’

    তিনি আরও বলেন, ‘সামনে রমজান মাস। বেশ কয়েকজনের নিয়মিত খাবার আয়োজন করতে হবে। অনেক শিল্পীরা রয়েছে, কর্মচারীরা আছে- যাদের দেখতে হবে। এভাবে সমিতি থামিয়ে রাখলে হবে? সমিতি চলছে, আমি একজন শিল্পী হিসেবে দায়িত্ব পালন করছি, কোনও পদ ধারণ করে নয়। শিল্পী সমিতির কর্মচারীদের বেতন বাকি এটা কে দেবে? আমরাই সম্মিলিতভাবে দিচ্ছি। শুধু সমালোচনা করলে তো হবে না।’

    মিটিং করার বিষয়ে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে জানান, 'দেখুন বিষয়টি আমি নিজেও পরিষ্কার না। নিপুনের আইনজীবী বলছেন তার পক্ষে কথা, জায়েদের আইনজীবী বলছে জায়েদের পক্ষে কথা। শুধু তাই নয় মহামান্য বিচারপতিও বিষয়টি পরিষ্কার করছেন না। আমি বা আমরা কী করবো? আমাদের তো মিটিং করতে হবে তাই না!'

    আদালতের নির্দেশ গণমাধ্যমের কাছে আছে, কিন্তু আপনি জানেন না- এমন প্রশ্নের উত্তরে সভাপতি বলেন, 'আপনাদের কাছে কোর্টের কাগজ থাকলে তা আপনারা ভালো করে বিশ্লেষণ করে দেখুন। আমি তো আর এ্যাডভোকেট না।'

    সূত্রের খবর, শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি ডিপজল, সহ সভাপতি রুবেলসহ মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অনেক সদস্যই কার্যকরী পরিষদের মিটিংয়ের বিষয়ে জানতেন না। বিষয়টির সত্যতা জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, 'আমি এসবের কিছু জানিনা। বিষয়টি দফতর ও প্রচার সম্পাদক জানেন। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি সবাইকে জানাতে। তাঁরা জানিয়েছে কিনা সেটি তাদের জিজ্ঞাসা করুন।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ