বরিশালে বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) অর্ধ দিবস হরতালের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ উপলক্ষ্যে এক সমাবেশের আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট।
জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা শাখার আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক একে আজাদ, জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আ. রশিদ নিলু, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহবায়ক হারুন অর-রশিদ মাহমুদ এবং জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
বক্তরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণের দাবিতে অর্ধ দিবস হরতাল আহ্বান করা হয়েছে। বক্তারা সোমবারের অর্ধ দিবস হরতাল সফল করতে সকলেল প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এমইউআর