ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বরিশালে ২ বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা প্রদান

বরিশালে ২ বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বরিশালে দুই বীর মু‌ক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ)।

শনিবার (২৬ মার্চ) বিকেল ৫টায় বিআরইউর শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা চিত্ত হালদার (মরনোত্তর) ও কুমুদ রঞ্জন বাড়ইকে (মরনোত্তর) সম্মাননা প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা চিত্ত হালদারের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁর মেয়ে ভায়লেট হালদার ও বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন বাড়ই'র পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তারঁ স্ত্রী মঞ্জু রাণী।

এতে প্রধান অতিথি ছিলেন-বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল ও অধ্যাপক নজরুল ইসলাম নীলু।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ। বক্তব্য রাখেন বিআরইউর সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মইনুল ইসলাম সবুজ, বিআরইউর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন, সদস্য তন্ময় তপু, জিয়াউল করিম মিনার, বিপ্লব কর্মকার, টিটু দাস, এন আমিন রাসলে, জহির রায়হান প্রমুখ।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের সম্মাননা প্রদান শেষে পুরস্কার প্রদান করা হয়।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন