ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

মহানগর আ'লীগের শোক

মহানগর আ'লীগের শোক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী এর মাতা উম্মে সালমা রাত শুক্রবার রাত ১ টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন-বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর’র সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্সহ সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন