ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বরিশালে অস্ত্রসহ বোমা তৈরির কারিগর গ্রেফতার

বরিশালে অস্ত্রসহ বোমা তৈরির কারিগর গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে একনলা বন্দুক, হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ মো. কবির মৃধা (৪৫) নামে এক অস্ত্র চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত সোয়া ২টায় উপজেলার লাখরাজ কসবা রামসিদ্ধি পাঁকা রোডস্থ সোবাহান সদ্দারের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, কবির মৃধা দীর্ঘদিন ধরে অস্ত্র, হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদির কারবার পরিচালনা করে আসছেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭টি সদ্য তৈরি হাত বোমা, ১১৫টি কাচের মার্বেল, ৮৬৫ গ্রাম কাচের টুকরা, সাইকেলের বিয়ারিং বল ২ প্যাকেট, বিস্ফোরক ভর্তি ৬টি কলম, কালো টেপ ৪টি, দুই কালারের তার মোট ১৯ ফুট ৪ ইঞ্চি এবং ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায়, তিনি একজন পেশাদার অস্ত্র চোরাকারবারি, বোমা তৈরির কারিগর।

বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি সাইফুল ইসলাম জানান, গ্ৰেফতারকৃত আসামির বিরুদ্ধে গৌরনদী থানায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন