ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আবুল হাসানাত আবদুল্লাহ'র শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আবুল হাসানাত আবদুল্লাহ'র শ্রদ্ধা নিবেদন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক(মন্ত্রী)ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান এমপি, আবদুর রহমান, রমেশ চন্দ্র সেন ।

শনিবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র ফাতেহা পাঠ শেষে তারা  বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।


এ সময় বরিশাল জেলা আওয়ামীলীগ সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন