আগৈলঝাড়ায় সর্বদংশনে ইলেকট্রিশিয়ানের মুত্যু

বরিশালের আগৈলঝাড়ায় বীষধর সাপের দংশনে একজনের সুমন হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সুমন উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের নুরু হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুমন হাওলাদার বাড়ির পার্শ্ববর্তী জমিতে কাজ করতে যান। এসময় একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। এসময় তিনি ক্ষতস্থান বেধে বাড়িতে ফেরেন। পরে স্থানীয় একজন ওঁঝাকে বাড়িতে ডেকে বীষ নামানোর চেষ্টা করেন।
পরিবারের সদস্যদের দাবি ওঁঝার ঝুরফুকে সুমন কিছুটা সুস্থ হয়। এ কারণে তখন তাকে আর হাসপাতালে নেয়া হয়নি। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে সুমনের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর রাত ৮টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ মৃত ঘোষণা করেন।
ডা. সাবিনা আফরোজ জানিয়েছেন, বীষধর সাপের কামড়ে সুমন নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা উচিত ছিলো। কিন্তু দেরী হওয়ার কারণে বীষ তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। যে কারণে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
কেআর