গণহত্যা দিবসে বরিশালে জেলা প্রশাসনের আলোচনা সভা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় শিল্পীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘ইয়াহিয়া সরকার নির্বাচিত প্রতিবেদকর কাছে ক্ষমতা হস্তান্তর না করে ২৫ মার্চ মধ্যরাতে ‘অপারেশন সার্চ লাইট’ নামে বাঙালীদের ওপর অতর্কিত আক্রমণ করে। বিষয়টি আঁচ করতে পেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ওপর আক্রমণ ও তাকে গ্রেফতারের আগে স্বাধীনতা ঘোষণা করেন। এরপর শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। এ যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন দেশ।’
তিনি আরও বলেন, ‘আজকের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও জাতিকে সঠিক তথ্য উপহার দিতে কাজ করছে। ইতোমধ্যে ইতিহাস বিকৃতি বন্ধ করতে সরকার সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রাখি সায়ন্তনির সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, সরকারি আলেকান্দা কলেজের অধ্যক্ষ মাসুদ রেজা প্রমুখ।
কেআর