ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

কীর্তনখোলার তীরে ১০ সংগঠনের মানববন্ধন

কীর্তনখোলার তীরে ১০ সংগঠনের মানববন্ধন
কীর্তনখোলার তীরে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জলবায়ু ন্যায্যতার জন্য কীর্তনখোলা নদীতীরে বরিশালের ১০টি যুব সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেছেন। বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে যুব সংগঠন শালিণ্য’র তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, যুব সংগঠন শালিণ্য'র সম্পাদক কিশোর চন্দ্র বালা, হাসান শাহরিয়ার রিজভী, সৈকত চন্দ্র দে, দূর্জয় সিংহ, খায়রুল ইসলাম মুন্না প্রমুখ।

এছাড়াও ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল জেলা কমিটি, দি অডেশাস, গ্রীন রিং, ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি, ইয়ালো সোসাইটি, ইয়ূথ পাওয়ার, ইনভায়রনমেন্ট ক্লাব বাংলাদেশ, সবুজ বাংলা সোসাইটি, ওয়ার্ক ফর প্রোগ্রেসের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ‘বর্তমানে জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান ওয়াচ-এর ২০১০ সালে প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতির বিচারে শীর্ষ ১০টি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে প্রথমেই অবস্থান করছে বাংলাদেশ।’

তারা আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধির কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বিশ্ব জলবায়ু পরিবর্তন ও ক্ষতিপূরণের অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির এখনই সময়। তাই জলবায়ু ন্যায্যতার জন্য জোটবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধের বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন