ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ‘আরআরআর’ দেখতে গিয়ে ভক্তের মৃত্যু

    ‘আরআরআর’ দেখতে গিয়ে ভক্তের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলি পরিচালিত নতুন সিনেমা ‘আরআরআর’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৫ মার্চ) এটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ইতোমধ্যে ভারতে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে সিনেমাটিকে ঘিরে। কয়েকগুণ বেশি দামেও টিকিট ক্রয় করে সিনেমাটি দেখছেন দর্শক।

    এদিকে মুক্তির প্রথম দিনেই একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো ‘আরআরআর’। এই সিনেমা দেখতে গিয়ে এক ভক্তের মৃত্যু হয়েছে। খবরটি নিশ্চিত করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

    ভারতের অন্ধ্র প্রদেশের এসভি ম্যাক্স সিনেমা হলে ঘটনাটি ঘটেছে। ‘আরআরআর’-এর প্রতি অসামান্য আগ্রহ থাকায় প্রথম দিনই বন্ধুদের সঙ্গে দেখতে যান। দেখার ফাঁকে প্রিয় তারকার কিছু দৃশ্য ভিডিও করছিলেন। হঠাত তিনি পড়ে যান।

    বন্ধুরা তাকে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। চিকিৎসক জানায়, হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে।

    সোশ্যাল মিডিয়ায় ওই ভক্তের ছবিসমেত মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দুঃখ প্রকাশ করছেন অনেকেই।

    উল্লেখ্য, ‘আরআরআর’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এছাড়াও আছেন অজয় দেবগন, আলিয়া ভাট, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। প্রায় ৫০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ