ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • স্বাধীনতা দিবসে রংপুর মাতাবেন লিজা

    স্বাধীনতা দিবসে রংপুর মাতাবেন লিজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এই সময়ের জনপ্রিয় গায়িকাদের একজন সানিয়া সুলতানা লিজা। ২০০৮ সালের ‘ক্লোজআপ ওয়ান’ বিজয়ী এই গায়িকা এখন স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত। এবার স্বাধীনতা দিবসে রংপুর মাতাবেন ময়মনসিংহের এই কন্যা।

    লিজা জানান, স্বাধীনতা দিবসকে সামনে রেখে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এই কনসার্টের আয়োজন করেছেন। যা অনুষ্ঠিত হবে রংপুরের হারাগাছাতে। আর তিনি মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টার দিকে।

    এই গায়িকা আরও জানান, দূরের পথ হওয়ায় এই কনসার্টে অংশ নিতে আগামীকাল (২৫ মার্চ) রাতেই রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি। সঙ্গে থাকবে তার তার ব্যান্ড ‘লিজা অ্যান্ড লাইটস’-এর সদস্যরা এবং ছোট ভাই মাহমুদুল হাসান শুভ।

    বছর চারেক আগে রংপুর ক্যান্টমেন্টে একটি অনুষ্ঠানে গান করেছিলেন ‘পাগলি সুরাইয়া’ খ্যাত এই গায়িকা। সেটি দর্শক বেশ উপভোগ করেছিলেন। এবারের আয়োজন আরও বেশি উপভোগ্য হবে বলে প্রত্যাশা তার।

    উল্লেখ্য, এক যুগের ক্যারিয়ারে ‘পাগলী সুরাইয়া’, ‘ভুল করে যদি কখনো’, ‘যাবি কত দূরে’, ‘পাখি’, ‘এই তো ভালোবাসা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন লিজা। কিছুদিন আগে প্রথমবারের মতো পেশাদার শিল্পী হিসেবে বাংলাদেশ বেতারের জন্য গেয়েছেন তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ