ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বরিশালে সোনালী ব্যাংকের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

বরিশালে সোনালী ব্যাংকের সুবর্ণ জয়ন্তী উদযাপিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার সোনালী ব্যাংক হবে সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল সোনালী ব্যাংকের উদ্যোগে সমৃদ্ধ ও সাফল্যের ৫০ বছর পূর্তিতে বণার্ঢ্য আনন্দ র‌্যালী বের হয়েছে।

সকাল ৯ টায় বরিশাল জেনারেল ম্যানেজার'স অফিস থেকে এ বণার্ঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন এজিএম মোঃ নুরুল হক খান, এজিএম সমীরন চন্দ্র কর্মকার, এজিএম ফজলুল বাশার, এসপিও পঙ্কজ লাল গুহ, এসপিও কাজী মনিরুল ইসলাম, এসপিও এফএম সাইদুর রহমান।

এছাড়াও সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শাখার কর্মকর্তারা র‌্যালীতে অংশগ্রহণ করে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন