ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
স্বাধীনতা দিবস উপলক্ষে

বরিশাল বেতার'র উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালা

বরিশাল বেতার'র উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে  বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো বেতার বরিশাল আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তীতে বলা হয়, আযোজিত অনুষ্ঠান মালায় থাকছে আলোচনা/সাক্ষাৎকার, গীতিনকশা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ০৮:৩০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনকশা ‘প্রিয় বাংলাদেশ প্রিয় স্বাধীনতা’; সকাল ০৯:১০ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘রক্তের আখরে লেখা স্বাধীনতা’; সকাল ০৯:২৫ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘মর্মে মর্মে স্বাধীনতা’; সকাল ১০:০৫ মিনিটে নাটক ‘লড়াই চলবেই’: বিকেল ০৪:১০ মিনিটে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ‘স্বাধীনতা তুমি চিরজাগ্রত’; বিকেল ০৪:৩৫ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের দিনগুলি’; বিকেল ০৫:১৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা’; সন্ধ্যা ০৬:৩০মিনিটে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় অবলম্বনে উদ্ধৃতাংশ পাঠের অনুষ্ঠান ‘সম্পাদকীয়’; রাত ১০:১৫ মিনিটে গীতিনকশা ‘রক্তে রাঙানো স্বাধীনতা’; রাত ১০:৪৫ মিনিটে বিশেষ ‘বেতার বিবরণী’।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রীর কার্যক্রম রীলে করা হবে ভোর ০৫:৫৬ মিনিটে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং ইধহমষধফবংয ইবঃধৎ অঢ়ঢ় এর মাধ্যমে।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন