ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালী

আগৈলঝাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে হাসপাতাল চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতালের গিয়ে শেষ হয়।

পরে হাসপাতালের হলরুমে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে বিশ্ব যক্ষ্মা দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মামুন মোল্লা, ডা. আলামিন হোসেন, ডা. নাজমুল হোসেন, ডা, অর্নব সাহা, ডা. রায়হান আলম, ডা. মিরন হালদার, ডা. মুর্শিদা আক্তার, ডা. ফারহানা ইসলাম, ডা. দিপা হালদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মিজানুর রহমান, হাসপাতালের নার্স আরতি মধু, আভা করাতী প্রমুখ।

এসময় উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন সাংবাদিকদের বলেন, বর্তমানে দেশে যক্ষ্মারোগীর সংখ্যা আগের চেয়ে অনেক কম। সরকারী চিকিৎসা ছাড়াও দেশের বিভিন্ন এনজিও’র মাধ্যমে বিনামুল্যে এই রোগের চিকিৎসা করা হয়ে থাকে। চিকিৎসকের নিয়ম মেনে অষুধ সেবনসহ চলাচল করলে এই রোগের কোন সমস্যাই হয়না। বর্তমানে এই রোগে মৃত্যুর সংখ্যা অনেক কম।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন