ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর বোন আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকীতে দোয়া

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর বোন আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকীতে দোয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী ও মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মাতা আমেনা বেগমের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার মরহুমার আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে কোরান খতম, বাদ যোহর বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট সকল শহীদ ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা, পরিবার স্বজন ও প্রধানমন্ত্রীর সু-সাস্থ্য কামনা, দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন সেরাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আলতাফ হোসেন। দোয়া-মিলাদ শেষে এতিম ও আগত অতিথিদের খাবার পরিবেশন করা হয়।

দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যানগন, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন