ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • 'নিজেকে ‘নারী’ হিসেবে দেখি না'

    'নিজেকে ‘নারী’ হিসেবে দেখি না'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্র দুনিয়ায় চিরকালই আলাদাভাবে চিহ্নিত হয়েছেন তিনি। অভিনয় দক্ষতাই হোক বা রাজনৈতিক, সামাজিক দৃষ্টিভঙ্গিই হোক। তিনি অপর্ণা সেনের কন্যা কঙ্কনা সেন শর্মা।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজের লিঙ্গসমতার সমস্যা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির কথা জানালেন কঙ্কনা। সমাজ যেভাবে লিঙ্গের বিভাজন তৈরি করে রেখেছে, সেই বিভাজনে বিশ্বাস রাখেন না তিনি। মানুষের লিঙ্গপরিচয় নির্দিষ্ট কোনো ছকে বাঁধা হতে পারে না বলেই মত ‘দ্য রেপিস্ট’-এর নায়িকার। 

    তাই তিনি নিজেকে কেবল একজন ‘নারী’ হিসেবে চিহ্নিত করতে চান না। তিনি এমন একজন মানুষ, যার মধ্যে নারী ও পুরুষ, দুইয়েরই বৈশিষ্ট্য লক্ষ করা যাবে। 
    কঙ্কনার মতে, লিঙ্গ পরিচয় নিয়ে মানুষ যা জানে, তা আসলে সমাজের শিখিয়ে পড়িয়ে দেওয়া। নিজেকে সেই বাঁধাধরা ছকে ফেলতে পারেন না তিনি। এমনকি ছবিতে অভিনয় করার ক্ষেত্রেও তাকে যদি তথাকথিত ‘নারীসুলভ’ কোনো চরিত্রে অভিনয় করতে বলা হয়, তাকে আলাদা করে সেই বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়।

    কঙ্কনা জানালেন, ছোট থেকেই তার মা অপর্ণা সেন এবং বাবা মুকুল শর্মা উদার চিন্তাভাবনায় বড় করে তুলেছে। তাই সমাজের গতানুগতিকতার সঙ্গে পা মেলাতে না পারার অভ্যাস তৈরি হয়ে গেছে অনেক আগে থেকে। নিয়মের বেড়াজালে দমবন্ধ লাগে কঙ্কনার। তার মা-বাবার মতো নিজের ছেলে হারুনের ক্ষেত্রেও তিনি সেই শিক্ষাকেই মাথায় রাখেন। হারুনের মন, ধ্যান-ধারণা, চিন্তা যেন প্রশস্ত হয়, সে দিকে নজর রণবীর শোরের প্রাক্তন পত্নীর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ