ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় বাল্য-বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক

আগৈলঝাড়ায় বাল্য-বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় বাল্য-বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার ব্র্যাক অফিসের সম্মেলন কক্ষে এই উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ব্র্যাক অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উঠান বৈঠক সভায় ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী ফাতেমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা।

উঠান বৈঠক সভায় আরও বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী জয় মালা মন্ডল, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা বলেন, এ প্রকল্পের প্রধান কাজ হচ্ছে, কিশোর-কিশোরদের নির্বাচন করে ফোরাম গঠন, নেতৃত্ব এবং উন্নয়নমুলক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণদানকারী সংস্থায় কিশোর-কিশোরীদের প্রেরন, বাল্যবিবাহের উপর ইস্যু নির্বাচন, ফুটবল দল গঠন ও প্রতিযোগিতার আয়োজন, বাল্য-বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ, শিক্ষামুলক উপকরণ উন্নয়ন ও বিতরণ, ঝড়ে পড়া কিশোর-কিশোরীদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয় স্থাপন করতে হবে।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন