ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগৈলঝাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আসাদুর রহমান মান্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিজানুর রহমান মিশু, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা প্রমুখ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন