ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

আগামীকাল বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী

আগামীকাল বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী ও মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মাতা আমেনা বেগমের ১৭ তম মৃত্যুবার্ষিকী ২৪ মার্চ বৃহস্পতিবার।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আমেনা বেগমের রুহের মাগফেরাত কামনায়  আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নিজ বাড়িতে দিনব্যাপী কোরান খতম শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।

দোয়া ও মিলাদে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ, সংসদ সদস্যগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন