ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বার্ষিক বেতন পাঁচ শতাংশ বৃদ্ধি ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ১১ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বুধবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছান শিক্ষকরা। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।

বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুর আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, আব্দুল মালেক, আসাদুল আলম আসাদ, দাস গুপ্ত আশীষ কুমারসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে দেয়া, বছরে দুই বার ২৫ শতাংশ উৎসব ভাতা, মাসিক ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা বাস্তবায়নের দাবি তোলেন।

একই সঙ্গে বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কেটে রাখা দ্রুত বন্ধের দাবিও জানান তারা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন