ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সালমান খানকে আদালতে তলব

    সালমান খানকে আদালতে তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করায় ফের আদালতে তলব করা হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। ২০১৯ সালে এ মামলাটি করেন ভারতের সাংবাদিক অশোক পাণ্ডে। এ মামলায় আগামী ৫ এপ্রিল অন্ধেরি আদালতে হাজিরা দিতে হবে সালমানকে। খবর টাইমস অব ইন্ডিয়া'র।

    খবরে বলা হয়, ২০১৯ সালে সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য এই মামলা করা হয়। ভারতীয় আইনের ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযুক্ত করা হয় সালমান খানকে। যদিও এ বিষয়ে এখনও কিছু জানাননি এই বলিউড সুপারস্টার।

    উল্লেখ্য, এর আগেও হরিণ মামলা, রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ি চালানোর জন্য দীর্ঘ সময় আদালতে ঘুরতে হয় সালমান খানকে। তার মেজাজ সম্পর্কে সবারই জানা। মাঝে মধ্যেই তাকে রেগে যেতে দেখা যায়। রেগে গিয়ে সাংবাদিকদের ধাক্কা মারার মতো ঘটনাও সামনে এসেছে অনেক বার। সালমান বারণ করার পরও যখন তার সঙ্গে সেলফি তুলতে আসেন ভক্তরা, তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলেন তিনি। এমনকি হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিতেও দেখা গেছে তাকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ