ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • নিজ অবস্থানে ঈদ পালনের আহ্বান তোফায়েল আহমেদের

     নিজ অবস্থানে ঈদ পালনের আহ্বান তোফায়েল আহমেদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা থেকে রক্ষা পেতে সকলকে নিজ অবস্থানে থেকে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন আ'লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

    সোমবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তোফায়েল আহমেদ বলেন, 'করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি এমন ভাবে ত্রাণ দিয়েছেন, যা কি না মসজিদের ইমাম থেকে শুরু করে সকল শ্রেণী-পেশার অসহায় দুঃস্থ মানুষ এই সহায়তা পেয়েছেন। কিন্তু এখন সকলকে সতর্ক থাকতে হবে। ভারতের যে করোনা আবিষ্কার হয়েছে সেটা খুব মারাত্মক। তাই ভারত থেকে যেন কোন লোক বাংলাদেশে আসতে না পারে সরকার সে ব্যবস্থা করেছে।'

    তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভায় ১০ হাজার দরিদ্র মানুষকে অর্থ সহায়তা দেন।

    তোফায়েল আহমেদের পক্ষে দুঃস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যরা।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ