ঢাকা রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

Motobad news

নিত্যপণ্য মূল্যের প্রতিবাদে বরিশালে বিএনপির স্বারকলিপি

নিত্যপণ্য মূল্যের প্রতিবাদে বরিশালে বিএনপির স্বারকলিপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশব্যাপি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি ও সরকারের গণবিরোধী নীতির প্রতিবাদে ও অতিদ্রুত বাজার নিয়ন্ত্রন করে সাধারন মানুষের ক্রয় ক্ষমতায় বাজার নিয়ন্ত্রন করার দাবীতে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেছে বিএনপি।  মঙ্গলবার  সকাল ১১টায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি পৃথকভাবে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার অনুপস্থিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈর হাতে এই স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক,সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক এ্যাড আলী হায়দার বাবুল, সাবেক বিসিসি প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সাবেক প্যানেল মেয়রএকে এম শহিদুল্লাহ, সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম,নুরুল আলম ফরিদ, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা,এ্যাড,আবুল কালাম আজাদ,এ্যাড, হুমাউন কবির মাসুদ,এ্যাড, হুমাউন কবির বাপ্পি,বদিউজ্জামান টোলন,জাহিদুর রহমান রিপন, ও  মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে উত্তর জেলা বিএনপি ও পরে দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ একই দাবীতে স্বারকলিপি প্রদান করেন।

এসময় তারা স্বারকলিপির মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করে বাজারের নিত্য প্রয়োজনীয় চিত্র তুলে ধরে জানান, নিত্য প্রয়োজনীয়  পন্যের মূল্যবৃদ্ধিতে সাধারন মানুষ নাভিশ্বাস হয়ে উঠেছে।।

মধ্যম ও নিন্ম আয়ের মানুষকে পথে বসতে হয়েছে,অভাবের তাড়নায় মা তার সন্তান বিক্রি করছে,আবার কেহ কেহ অভাবের তাড়নায় আত্বহত্যার পথ বেছে নিয়েছে।

এমতাবস্থায় ক্ষুদা, অনাহার অর্ধাহারে বিপন্ন দেশের মানুষকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে অতি দ্রুত রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এই স্বারকলিপি প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে তারা।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন