ঢাকা রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

Motobad news

দেশের মানুষ আজ না খেয়ে চাপা হাহাকার করছে :আফরোজা আব্বাস

দেশের মানুষ আজ না খেয়ে চাপা হাহাকার করছে :আফরোজা আব্বাস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই অবৈধ নিশি রাতের সরকার জনগণের মুখামুখী প্রশাসনকে দাঁড় করিয়ে ক্ষমতায় টিকে থাকার লড়াই করছে। আপনারা বলেন বিএনপির পক্ষে কোন জনগণ নাই ,তাহলে প্রশাসন ছাড়া আপনারা যোগ্যতার মোকাবেলা করে দেখেন জনগণ কার পক্ষে কথা বলে।

মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল নগরীর ডিসি লঞ্চঘাটস্থ একটি চাইনিজ রেস্তারায়  মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণমাধ্যকে মুক্তভাবে লেখার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল।

আওয়ামী লীগের উন্নয়ন খুন,গুম,ধর্ষণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে দেয়ার টাকা লুঠপাট করে নেওয়া।

আফরোজা এসময় আরো বলেন দেশের মানুষ আজ না খেয়ে চাপা হাহাকার করছে, অন্যদিকে তারা দেশের টাকা লুঠ করে বিদেশ থেকে লোক ভাড়া করে এনে নৃত্য করান।


মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মহানগর মহিলা দল সাধারন সম্পাদক শামিমা আকবরের সভাপতিত্বে ও মারিয়া মুন্নির সঞ্চলনায় কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতানা আহাম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় মহিলা দল নেত্রী এ্যাড জেসমিন জাহান, আসমা আজিজ। এসময় আরো বক্তব্য রাখেন সাবেক বিসিসি প্যানেল মেয়র ও মহানগর মহিলা দল নেত্রী তাছলিমা কালম পলি, কাউন্সিলর জাহানারা বেগম, সেলিনা পারভিন, পাপিয়া আজাদ,কানন বেগম,জেবুন্নেসা সিকদার,হাজেরা বেগম,ফারিয়া বেগম,পারভিন বেগম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু,মাকসুদুর রহমান মাকসুদ,মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম সহ নেতৃবৃন্দ।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন