নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

তেল, চাল,গ্যাস, বিদ্যুৎ, সার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে গণসংহতি আন্দোলন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জমায়েত হয়।
পরে মিছিল শেষে ডিসি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করলে পুলিশী বাধার সম্মুখীন হয় তারা।
জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন আহবায়ক দেওয়ান আবদুর রশীদ নীলু।
বক্তব্যে রাখেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক জামান কবির, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি জাবের মুহাম্মদ সহ গণসংহতি আন্দোলনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যবৃন্দ।
এইচকেআর